
আব্দুর রব॥ বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন ইসলামী সমাজকল্যাণ পরিষদের ৩১ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার ২৬ ফেব্রুয়ারি রাতে স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিতে বকুল আহমদ বক্সকে সভাপতি, হাফিজ সাজ্জাদ হোসাইনকে সাধারণ সম্পাদক, হাফিজ আমির জামান অলিকে সাংগঠনিক সম্পাদক, হাফিজ সাইফুর রহমানকে অর্থ সম্পাদক ও সাকের আহমদকে প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনিত করা হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মাস্টার শরফ উদ্দিন, সহসভাপতি হাফিজ হেলাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ, আব্দুল কুদ্দুস মারজান, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ রেজাউল করিম মস্তফা, মাস্টার বিলাল আহমদ, সহ অর্থ সম্পাদক নজরুল ইসলাম সুমন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান আহমদ লোকমান ও অলিদ আহমদ, দপ্তর সম্পাদক সাদিকুর রহমান লাল, সহ দপ্তর সম্পাদক আব্দুল আওয়াল, রায়হান আহমদ, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ সাইফুল আলম দস্তগীর, সহ সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক, মহিলা বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, সহ মহিলা বিষয়ক সম্পাদক লোকমান আহমদ, পাঠাগার সম্পাদক মাস্টার খালেদ আহমদ, সহ পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান জাফর, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সাইম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক ফাহিম প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.