
স্টাফ রিপোর্টার॥ প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং গ্রামীনফোন এর সহযোগীতায় ও রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফএম মৌলভীবাজার এবং বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন (বিসিআরএ) এর বাস্তবায়নে কিশোরী ও তরুণদের জন্য নিরাপদ ইন্টারনেট ও ডিজিটাল স্পেস শীর্ষক প্রকল্পের বিশেষ ফোন-ইন-লাইভ অনুষ্ঠান “উত্তরণ” রেডিও পল্লীকণ্ঠের স্টুডিও থেকে সম্প্রচারিত হয়েছে।
২৯ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার রেডিও পল্লীকণ্ঠের স্টুডিয়ে আয়শা আক্তার রুমানার সঞ্চালনায় অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন গ্রামীনফোনের হেড অব স্ট্র্যাটেজিক প্রজেক্টস এন্ড পার্টনারশিপস রাসনা হাসান।
এ সময় তিনি বলেন, বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। পড়াশোনা ও কাজের পাশাপাশি বিনোদনের অন্যতম মাধ্যমও এখন ইন্টারনেট। তাই ইন্টারনেট ব্যবহারে হতে হবে সচেতন। তবে বর্তমানে ইন্টারনেট আসক্তি একটি বড় সমস্যা হয়ে দাড়িয়েছে। অনলাইনে যেমন সুবিধা পাওয়া যাচ্ছে, তেমনি এখানেও রয়েছে কিছু খারাপ দিকও। স্বাভাবিক জীবনে যেমন শিশু-কিশোরদের নিরাপত্তা দেওয়া জরুরি, তেমনি অনলাইনেও শিশু-কিশোরদের নিরাপত্তার গুরুত্ব¡ অপরিসীম। তাই নিরাপদ ইন্টারনেট ব্যবহারের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের সচেতনতা।
অনুষ্ঠানে শ্রোতা ও দর্শকরা সরাসরি ফোনকল, এসএমএস ও ফেইসবুক কমেন্টসের মাধ্যমে তাদের মতামত জানান এবং নিরাপদ ইন্টারনেট ও ডিজিটাল স্পেস সম্পর্কে অনুষ্ঠানের অতিথিকে প্রশ্ন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.