
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্বোধন হয়েছে প্রভু জগদ্ববন্ধুর বাংলাদেশ তথা ভারতের বৃহৎ আশ্রম ও মিশন।
শুক্রবার ১ মার্চ শ্রীমঙ্গল ভৈরবতলী এলাকায় প্রভু জগদ্ববন্ধুর মন্দির থেকে শ্রীশ্রী প্রভু জগদ্ববন্ধু আশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি বন্ধু প্রিতম ব্রহ্মচারী নেতৃত্বে বের হয় বিশাল শোভাযাত্রা। শোভাযাত্রায় বাংলাদেশ ও ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের মহারাজ, ধর্মগুরুসহ প্রায় ৫০ হাজার ভক্তবৃন্দ উপস্থিত হন। র্যালীটি শহর প্রদক্ষিণ শেষে আবার মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
আগামীকাল ২ মার্চ শ্রীমদ্ভাগবত পাঠ ও অষ্ট প্রহর নামযজ্ঞ, শ্রীশ্রী বিগ্রহগণের অভিষেক ও মন্দির প্রতিষ্ঠা ও মন্দিরের শুভদ্বার উদঘাটন ও ১০৮ মাদলসহ নগর সংর্কীতন, ধর্মসভা, পদাবলী কীর্তন, ভক্তিগীতি, সাধু সম্মেলন ও বাংলাদেশ ভারতীয় দুই দেশের শিল্পীদের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজকরা জানান এ অনুষ্ঠানমালায় প্রায় দেড়লক্ষ ভক্তের জন্য প্রসাদসহ অনান্য আয়োজন করা হয়েছে।
এই আশ্রমে ৫শত ভক্ত নিবাস করা হয়েছে। এখান থেকে দেয়া হবে ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা। দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করবে এ মিশন।
এ সময় উপস্থিত ছিলেন ভারত থেকে আগত মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সভাপতি শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারী, মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রীমৎ বন্ধু গৌরব ব্রহ্মচারীসহ ভারত ও বাংলাদেশ থেকে আগত মহারাজবৃন্দ।
https://youtu.be/MLebBbspD9M

সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.