
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অভিযানে ট্রাকভর্তি ১৯ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এসময় ২জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার ৩ মার্চ রাতে মৌলভীবাজার জেলার রাজনগরের মুন্সিবাজারস্থ মৌলভীবাজার টু সিলেটগামী পাকা রাস্তায় শেখ মুজিবুর রহমান মুদীদোকানের সামনে থেকে ট্রাকভর্তি ভারত থেকে অবৈধভাবে আনা করা ৫০ কেজির ৩৮০টি বস্তায় ১৯ হাজার কেজি চিনি জব্দ করেন। এ সময় সোহাগ মিয়া (২৪) ও সাগর সর্দার (২০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। এরা গাড়ীর হেলপার ও চালক। তাদের বাড়ি পাবনা জেলায়।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, উদ্ধার করা চিনির বাজার মূল্য প্রায় ২৬ লক্ষ ৬০ হাজার টাকা।
তিনি আরও বলেন, পাচারকারী এই চক্র সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকা থেকে এনেছে বলে জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে। চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রপ্তাকৃত সহ ৪ জনের বিরুদ্ধে রাজনগর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর (বি) ধারায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.