
আব্দুর রব॥ বিয়ানীবাজারে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এমরান আহমদ (২৩) নামক বড়লেখার এক যুবকের সড়কেই ঝরে পড়ল প্রাণ। গত সোমবার বিকেলে বিয়ানীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের আষ্টসাঙ্গন নামকস্থানে এই দুর্ঘটনা ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। নিহত এমরান বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বড়খলা গ্রামের সয়দুর রহমানের ছেলে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
জানা গেছে, এমরান আহমদ সোমবার বিকেলে বিয়ানীবাজারে প্রয়োজনীয় কাজ শেষে মোটরসাইকেলে বড়লেখায় ফিরছিলেন। বিয়ানীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের আষ্টসাংগন নামকস্থানে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে এমরানের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে এমরানের মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায় এবং তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
বিয়ানীবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান, ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার ও ট্রাকসহ চালককে আটক করেছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.