
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় কমিউনিস্ট পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২ মার্চ কুলাউড়া পৌরসভা হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আব্দুল লতিফ সভাপতি, মাহবুব করিম মিন্টু সাধারণ সম্পাদক ও সুমন মিত্র সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।‘দুঃশাসন হঠাও ব্যবস্থা বদলাও বিকল্প গড়ো’ এই স্লোগানকে সামনে রেখে কমরেড আব্দুল লতিফের সভাপতিত্বে ও মাহবুব করিম মিন্টুর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার লুৎফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলিমেষ ঘোষ বলু, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুক আহমদ, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, কবি ভানু পয়কায়স্থ, কমরেড সুহাগ মিয়া, যুব ইউনিয়ন নেতা গোলাম মোস্তফা পাবেল, কমরেড কৃপাময় চন্দ্র শীল, চা শ্রমিক নেতা কৃষ্ণ দাস, কমরেড আতিকুর রহমান, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ফয়জুল হক প্রমুখ। সম্মেলনের শুরুতে শহরে মিছিল ও উদীচী শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় গণসংগীত পরিবেশন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.