
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ^ ভোক্তা দিবস ২০২৪ পালিত হয়েছে।
শুক্রবার ১৫ মার্চ মৌলবীবাজার জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা দিবসের বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজমল হোসেন। পরে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.