
আব্দুর রব॥ বড়লেখায় ‘স্মার্ট বাংলাদেশ গড়ি ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার উপজেলা প্রশাসন নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করেছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও (ভারপ্রাপ্ত) লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে উপ-প্রশাসনিক কর্মকর্তা বিনয় দেব’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদ্বীপ বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান, থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.