
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের বিভিন্ন পয়েন্টে ছিন্নমূল মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। বিতরণ শেষে সবাইকে নিয়ে তিনি সড়কেই ইফতারী করেন।
শনিবার ২৩ মার্চ বিকেলে মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোড ও কুসুমবাগ এলাকায় ইফতারী বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার মডেল থানার ওসি কে.এম নজরুল, আওয়মালীগ নেতা এমদাদুর রহমান রেনু, স্বেচ্ছা সেবকলীগ নেতা মোহাম্মদ জাকারিয়া সহ অন্যন্যরা।
মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবার আমরা সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করছি। এরই ধারাবাহিকতায় ২৩ মার্চ মৌলভীবাজার শহরের বিভিন্ন পয়েন্টে আমরা ইফতার বিতরণ করলাম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.