
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হক সেফুলকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রবিবার ২৪ মার্চ রাতে নিজ বাড়ি থেকে মৌলভীবাজার মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সরকার বাজারে হামলার ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করেছে।
জানা যায়, গত ১ মার্চ বিকেলে উপজেলার সরকার বাজারে গ্রেফতারকৃত আব্দুল হক সেফুল ও বর্তমান ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় এমদাদ হোসেন বাদী হয়ে আব্দুল হক সেফুলসহ ১৮ জনের নাম উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ এ কে এম নজরুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, কোর্টের মাধ্যমে উনাকে কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.