
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরেরর ঘুনন্দনপুর এলাকায় লন্ডন প্রবাসী সুলতানা বেগমের বাউন্ডারির ভেতরের জায়গার কয়েক লক্ষ টাকার গাছ জোড় পূর্বক কর্তনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ৯ মার্চ। প্রবাসী সুলতানা বেগমের কেয়ার টেকার বখতিয়ার মিয়া মৌলভীবাজার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায় গত ৯ মার্চ প্রতিবেশী তাফাজ্জুল হুদা শিপু সংঘবদ্ধ সন্ত্রাসী নিয়ে সুলতানা বেগমের দেয়ালের ভেতরের জায়গার কয়েক লক্ষাধিক টাকার গাছ কর্তন করে ফেলেন। তৎক্ষণাৎ এলাকার মুরব্বি ও স্থানীয় পৌর কাউন্সিলর এর প্রতিবাদ করেন। বিষয়টি মৌলভীবাজার পৌরসভার মেয়রকেও অবহিত করা হয়। থানায় অভিযোগের পর মৌলভীবাজার সদর থানার পুলিশ সরেজমিনে তদন্ত করে গাছ কাটার সত্যতা পান।
এ ব্যাপারে মৌলভীবাজার সদর থানার উপ পুলিশ পরিদর্শক আব্দুল কাদের জিলানীর সাথে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমকে জানান ঘটনার অভিযোগ সরেজমিনে তদন্ত করেছি ঘটনার সত্যতা পেয়েছি পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.