প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ৪:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২৪, ৮:৫৭ পি.এম
বড়লেখায় পরিবহন শ্রমিক ও জনসাধারণের মাঝে নিসচা’র ইফতার বিতরণ

আব্দুর রব॥ বড়লেখা পৌরশহরে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখা যুক্তরাষ্ট্র প্রবাসী মো. আবু সায়েমের অর্থায়নে ৩১ মার্চ রোববার বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে দেড় শতাধিক পথচারী, জনসাধারণ ও পরিবহন শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছে।
শহীদ মিনার প্রাঙ্গণে ইফতার বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ। সাধারণ সম্পাদক আইনুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জুড়ী টিএন খানম সরকারি কলেজের প্রভাষক বদরুল ইসলাম মনু। বিশেষ অতিথি ছিলেন সচেতন নাগরিক সমাজের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক সাংবাদিক মোহাম্মদ হানিফ পারভেজ, টিম ফর কোভিড ডেথের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দিন, নিসচা বড়লেখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন প্রমুখ। বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ
এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা’ বড়লেখা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, ক্রীড়া সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ওলিউর রহমান পারভেজ, শাহাব উদ্দিন, আব্দুল হামিদ ও ছায়দুল আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.