
স্টাফ রিপোর্টার॥ আসন্ন ঈদকে সামান্য রেখে মৌলভীবাজার শহরের আইনশৃংখলা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন। পুলিশ সুপার জনাব মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।
৩ এপ্রিল পুলিশ সুপার শহরের চৌমুহনা, কুসুমবাগ পয়েন্টসহ গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং অবৈধ পার্কিং করা যানবাহন ও ফুটপাতে ভাসমান দোকান উচ্ছেদ করেন। পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ চৌমুহনী এলাকায় আজকের ইফতার সম্পন্ন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.