
কামরুল আই রাসেল, লন্ডন থেকে॥ যুক্তরাজ্যে বসবাসরত ছাতক পৌর বাসির আয়োজনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধায় পুর্ব লন্ডনের এক অভিজাত রেস্টুরেন্টে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
বশিষ্ট কমিনিউটি ব্যক্তিত্ব ইমরুল হক চৌধুরীর সভাপতিত্ব ও যুব নেতা কামরুজ্জামান সাকলাইনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল খালিক খান, মিজানুর রহমান হিরো, জাকির কাবেরী, পলাশ চৌধুরী, একে খালেদ, ফাুরুক মিয়া, সাবেক কাউন্সিলর মাহবুব আলম মামুন, নুরুল চৌধুরী, তোফায়েল চৌধুরী, নাজমুল হক জুয়েল, আব্দুর রাজ্জাক মিলাদ, শীবলি চৌধুরী,শকিল কাবেরী, শাহী তালুকদার, মুহিত রাসু, মোহাম্মদ ছানাওর, মোহাম্মদ মান্না, শাহনেওয়াজ কল্লোল, হাবিবুর হরমান রাশেদ, নিয়াজ মুর্শেদ, এম কিছমত, মোহাম্মদ সিজান, রবিউল হাসান, পাবেল মিয়া, মেহেদি বাবু, সাইফুল ইসলাম ময়না, নাফিজ রহমান, আব্দুর রহমান মুন্না, সাকি ছাদেকুর রহমান। ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মৌলানা জালাল উদ্দিন কালারোকী। বাদ মাগরিব উপস্তিত মুরব্বিয়ানরা এক আলোচনায় সর্বসম্মতিক্রমে ছাতক পৌর বাসি ইউকের একটি কমিটি তৈরীর প্রস্তাব প্রদান করেন। যুক্তরাজ্যে বসবাসরত ছাতক পৌরবাসী ছাতক পৌরসভার যে কোন উন্নয়ন মুলক কাজে যাতে অংশগ্রহন রাখতে পারে। সেই লক্ষে কাজ করে যাওয়ার আহ্বান জানান উপস্তিত যুবকদের।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.