আব্দুর রব॥ বড়লেখায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক কমিটি গঠন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় সদর ইউনিয়ন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিতে মুহাম্মদ শাহজাহানকে আহবায়ক ও শুভ্র দে’কে সদস্য সচিব মনোনিত করা হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান শামীম আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডর জামাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা তখন আলী, আব্দুল হান্নান, আপ্তাব আলী, আব্দুল খালিক, ফণিচন্দ্র শীল প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.