
স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ায় আসন্ন ঈদুল ফিতরে ভোগান্তিমুক্ত থাকতে বিদ্যুতের প্রিপেইড গ্রাহকদের ব্যাংক বন্ধের আগে কার্ড রিচার্জ করে রাখার নির্দেশনা প্রদান করেছে বিদ্যুৎ বিভাগ।
শনিবার ৬ এপ্রিল রাতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া কার্যালয়ের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন একটি খুদে বার্তায় এ নির্দেশনা দেন।
খুদে বার্তায় তিনি উল্লেখ করেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ৪ থেকে ৫ দিন ব্যাংক বন্ধ থাকবে। এ কারণে প্রিপেইড মিটারে রিচার্জে সমস্যা হতে পারে। অনাকাঙ্ক্ষিত এ ঝামেলা এড়াতে গ্রাহকদের ঈদের সরকারি বন্ধের পূর্বেই টাকা রিচার্জ করে রাখার আহবান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.