
আব্দুর রব॥ বড়লেখায় কর্মসংস্থানের জন্য ৭০ জন অসচ্ছল মহিলাকে ৮ এপ্রিল সোমবার বিকেলে ৭০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এই সেলাই মেশিনগুলো প্রদান করা হয়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব নারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
ইউএনও লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে সেলাই মেশিন বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দন আহমদ, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.