
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান মৌলভীবাজার শহরের চৌমুহনা হইতে সরকারি কলেজ গেইট পর্যন্ত প্রায় চার শতাধিক গরীব, দুঃখী, অসহায়, সুবিধা বঞ্চিত পথচলা শিশুদের মধ্যে ইফতার বিতরন করেন।
৭ এপ্রিল রবিবার ইফতার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাগর দে, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রণব ধর, অনিক দে, প্রতিক ধর, অনিক ধর, শান্ত, সোবেল, পলাশ, জনি, অনিক, প্রীতম, নয়ন, স্বাধীন, সুফিয়ান, শরীফ, সায়েম, অনিক (২) সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রমূখ।
সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস থেকে আমাদের এ আয়োজন। মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান বলেন আগামীতে আমাদের এ আয়োজন অব্যাহত রাখার চেষ্টা করব।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.