
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন জেলার শতাধিক পরিবারের মুসল্লী।
বুধবার সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকায় আহমেদ শাবিস্তা নামক বাসার ছাদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাযে বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক নারী ও পুরুষ অংশ নেন। ঈদের নামাজে ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি)।
এছাড়া জেলার কুলাউড়া, বড়লেখা ও শ্রীমঙ্গলেও পৃথক পৃথক ঈদের নামাজ আদায় করা হয়। নামাজ আদায় শেষে দেশ ও জাতির কল্যাণ চেয়ে মোনাজাত করা হয়।
https://youtu.be/oFEHV9c_a3c
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.