
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ গ্রহণ করতে ১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ পদত্যাগ করেছেন।
মঙ্গলবার ১৬ এপ্রিল দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন চৌধুরী হাতে পদত্যাগপত্র জমা দেন। চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম তাজ নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
পদত্যাগের বিষয়ে তাজুল ইসলাম তাজ বলেন, আমি বেশি সময় ধরে ১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। সদর উপজেলার জনগণের দাবির মুখে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.