
আব্দুর রব॥ বড়লেখা রেলওয়ে যুবকসংঘ মাঠে বৃহস্পতিবার প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন ও গবাদিপশুর প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল উদ্বোধনী সভা ও পশু প্রদর্শনী মেলার আয়োজন করেছে।
সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ারের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য দেন পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম, সাংবাদিক আব্দুর রব, বড়লেখা উপজেলা ডেইরী ফার্ম এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম মো. ইমতিয়াজ চৌধুরী, সহসভাপতি জব্বার আহমদ, সাধারণ সম্পাদক খালেদ আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.