
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান এলাকায় সজল বাউরি (১৯) নামের এক যুবক গলায় কমরের বেল্ট দিয়ে গাছের ডালের সাথে আত্মহত্যা করেছে। রোববার ২১ এপ্রিল রাতে কোনো এক সময় সবার অজান্তে ফুলবাড়ী চা বাগানের ৮ নং সেকশনে এ ঘটনা ঘটে। সে ঐ বাগানের চা শ্রমিক চুন্নু বাউরীর ছেলে।
স্থানীয়রা জানান, রোববার রাতে মা বাবার সাথে ভাত নিয়ে সজল বাউরির ঝগড়া হয়। আমরা তাদের ঝগড়া শুনতে পাই। সকালে বাগানে গাছের সাথে তার লাশ দেখে তার মা বাবাকে জানাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। সে বাগানে চা শ্রমিকের কাজ করতো।
নিহত সজল বাউরির বাবা চুন্নু বাউরী জানান, আমার সাথে ও ছেলের মায়ের সাথে গরম ভাত করে দেওয়ার জন্য সন্ধ্যায় ঝগড়া হয়। সে ঠান্ডা ভাত খাবে না। রাত ৮টার দিকে ঘর থেকে বের হয়ে যায়। আমরা ভাবছি হয়তো প্রতিবেশি কারো ঘরে রাতে থাকতে পারে। তাই আর খোঁঁজ খবর নেইনি। সোমবার সকালে হঠাৎ চা শ্রমিকরা কাজে গেলে চা বাগানের ৮ নং সেকশনে এলাকায় গাছের সাথে ফাস লাগা অবস্থায় তার লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা পুলিশকে বিষয়টা জানালে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক জিয়াউল হক বলেন, বাগানের ৮নং সেকশন এলাকায় একটি গাছের সঙ্গে গলায় কমরের বেল্ট দিয়ে ফাঁস দেওয়া সজল বাউরি (১৯) নামের এক যুবকের মরদেহ সোমবার সকালে উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জহ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.