প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার ২৬ এপ্রিল বিকাল ৫ টার দিকে শমশেরনগর রেলওয়ে স্টেশনের ১৯৩ আউটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়। ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মাথাসহ দেহ কয়েক খণ্ড হয়ে যায়। পরে বিষয়টি শমশেরনগর স্টেশন মাস্টার এবং পুলিশকে জানানো হয়। খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক নুরুল হক ঘটনাস্থলে পৌঁছে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে সন্ধ্যায় শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
শমশেরনগর রেলস্টেশন মাস্টার জামাল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.