
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যান সমিতির অভিষেক সম্পন্ন হয়েছে।
২৭ নভেম্বর রবিবার সন্ধ্যায় বাজার চৌমুহনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য অধ্যাপক রফিকুর রহমান। শিক্ষক আব্দুল মতীন এর সভাপতিত্বে ও সংস্কৃতিকর্মী সাদেক আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি আবুল কালাম, উপজেলা কৃষক দল সভাপতি আনোয়ার হোসেন বাবু, কমলগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহীন আহমেদ। বক্তব্য রাখেন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানা, সাধারণ সম্পাদক এস.এম কাইয়ুম, যুগ্ম সম্পাদক রাসেল আহমেদ, সদস্য আব্দুল মুমিম। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.