
স্টাফ রিপোর্টার॥ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের ২৯তম কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে প্রশান্ত কৈরীকে সভাপতি, পিয়াস রায় প্রিন্সকে সাধারণ সম্পাদক ও সবুজ বাউরিকে সাংগঠনিক সম্পাদক করে জেলা সংসদের ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। ১০ শুক্রবার শহরস্থ অস্থায়ী কার্যালয়ে কাউন্সিল অধিবেশনে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কাউন্সিল হাউজে কাউন্সিলররা বিষয় নির্বাচনী কমিটির প্রস্তাবিত নতুন জেলা কমিটির নিয়ে আলোচনা করেন এবং সবার মতের ভিত্তিতে ১৭ সদস্যের জেলা কমিটি পাশ করানো হয়। নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজা।
কাউন্সিলে অধিবেশনে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মৌলভীবাজার জেলার শিক্ষা সংকট নিরসনে কার্যকর ছাত্র আন্দোলন গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.