
স্টাফ রিপোর্টার॥ ফিলিস্তিনের ওপর ইসরায়েলি গনহত্যা বন্ধ করা, ফিলিস্তিনকে মুক্ত করার দাবিতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সংগঠিত চলমান বিশ্ব ছাত্র আন্দোলনের সাথে সংহতি রেখে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখা।
এ উপলক্ষে ১৩ মে সোমবার বেলা ১২টায় কলেজ ক্যাম্পাসে সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ সংগঠক রাজিব সূত্রধরের সভাপতিত্বে এবং সংগঠক সৈয়দ আদনান সাইফ এর সঞ্চলনায় কলেজ ক্যাম্পাসে সংহতি সমাবেশ শুরু হয়ে কলেজ ক্যাম্পাসে মিছিল অনুষ্ঠিত হয়ে প্রধান ফটকের সামনে গিয়ে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সংহতি সমাবেশ শেষ হয়।
সংহতি সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, কলেজ শাখার সংগঠক গৌতম দেব, মারজানা আক্তার, কুরাইশ আহমেদ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.