স্টাফ রিপোর্টার॥ দৈনিক ভোরের কাগজ ও উত্তরপূর্ব প্রতিনিধি, কুলাউড়া প্রেসক্লাবের সহসম্পাদক আব্দুল কুদ্দুসের পিতা টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল গ্রামের বাসিন্দা মো. আমান উল্লাহ আর নেই। মঙ্গলবার ২১ মে বিকাল ৩টায় তিনি নিজবাড়িতে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর। তিনি ৬ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
সাংবাদিক আব্দুল কুদ্দুস জানান, তার পিতা মো. আমান উল্লাহ দীর্ঘদিন ধরে বাধ্যকজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার বিকাল ৩টার দিকে তিনি নিজবাড়িতে মৃত্যুবরণ করেন।
রাত ৯টায় টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল গ্রামের মোকামটিলা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে মরহুমের লাশ পারিবারিক গোরস্তানে দাফন করা হবে বলে জানান সাংবাদিক কুদ্দুস।
এদিকে, কুলাউড়া প্রেসক্লাবের সহসম্পাদক আব্দুল কুদ্দুসের পিতা মো. আমান উল্লাহের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশসহ নেতৃবৃন্দরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.