
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনার বাড়ির পাশ থেকে নিখোঁজের একদিন পর এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ২৪ মে সকালে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামের আব্দুল মালেকের মেয়ে সুমাইয়া আক্তার (১৭) এর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সুমাইয়া আক্তার গত ২৩ মে নিখোঁজ হয়।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম জানান, সুমাইয়া নিখোঁজ ছিল। তাকে অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে বাড়ির পিছনের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর পুকুরে মৃতদেহ ফেলে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.