
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার এলাকায় সিএনজি অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে বেদানা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এসময় আরো ৩জন যাত্রী গুরুতর আহত হন।
নিহত বেদানা বেগম শ্রীমঙ্গল উপজেলার রায়পাড়া গ্রামের ঈসমাইল মিয়ার স্ত্রী। আহতারা হলেন ঈসমাইল মিয়া (৫৫), নুসরাত (৭), রাহেল মিয়া (২০)। তারা সবাই শ্রীমঙ্গল উপজেলার রায়পাড়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, শনিবার ২৫ মে দুপুরে একটি সিএনজি অটোরিকশা শেরপুর থেকে মৌলভীবাজারের দিকে আসছিল। হঠাৎ অটোরিকশার চালক নিয়ন্ত্রন হারান। এসময় গাড়ি উল্টে গেলে সিএনজি অটোরিকশাতে থাকা ৪জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার বেদানা বেগমকে মৃত ঘোষণা করেন এবং বাকি তিন জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।
মৌলভীবাজার সদর মডেল থানার ডিউটি অফিসার এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.