
স্টাফ রিপোর্টার॥ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে দোয়া মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বাদ যোহর শহরের সৈয়দ শাহ মোস্তফা (র:) দরগা মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে দরগা প্রাঙ্গনে দু:স্থদের মাঝে শিরনী বিতরণ করা হয়।
এতে বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, বদরুল আলম, মো.হেলু মিয়া,প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ,পৌর বিএনপি নেতা সরওয়ার মজুমদার ইমন,আইনজীবী ফোরাম নেতা এড নিয়ামুলহক সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.