
আব্দুর রব॥ মৌলভীবাজারের বড়লেখায় দীর্ঘ ১৩ বছর পর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
২৯ নভেম্বর মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়। রাতে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে কাউন্সিলারদের প্রত্যক্ষ ভোটে পৌরসভার প্যানেল মেয়র মুহাম্মদ তাজউদ্দিন সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা কামাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর আগে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। সম্মেলন উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি পৌরমেয়র ফজলুর রহমান। উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, সহসভাপতি বড়লেখা পৌরমেয়র আবুল ইমাম কামরান চৌধুরী প্রমূখ।
প্রসঙ্গত, সর্বশেষ ২০০৩ সালের ২৬ জুলাই অনুষ্ঠিত কাউন্সিলে বর্তমান উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর উপজেলা যুবলীগের সভাপতি ও মাহবুবুল আম্বিয়া চৌধুরী রুহুল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.