
সালেহ আহমদ (স'লিপক)॥ মৌলভীবাজারে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এর জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান পরিবেশন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৭ জুন সন্ধ্যা ৭টায় মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ড সৈয়ারপুরস্থ লোকনাথ সেবাশ্রমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন লোকনাথ সেবাশ্রমের সভাপতি অমলেন্দু দেবরায়।
আলোচনা সভায় অতিথি ছিলেন সমাজকর্মী আশীষ রায়, ব্যবসায়ী রিপন দে, লোকনাথ সেবাশ্রমের কর্মী মনি দাশ ও দৈনিক ডেসটিনি পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি রিপন কান্তি ধর (রুপক)।
পরে হেমন্ত মুখোপাধ্যায় এর বেশকিছু জনপ্রিয় কালজয়ী গান পরিবেশন করেন লোকনাথ সেবাশ্রমের সঙ্গীতশিল্পী বাবুল বিশ্বাস, চম্পক ভট্টাচার্য্য, বিজন কান্তি পাল, রিতা রানী পাল, অশ্রুকণা দেবী, অঞ্জন দেবনাথ, বনশ্রী দাস, সন্তোষ দেব, অম্লান দেব, দীপ্ত চন্দ প্রমুখ। তবলা বাদক ছিলেন প্রমীত দত্ত।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.