
সালেহ আহমদ (স'লিপক)॥ টানা বর্ষন এবং উজানের পাহাড়ি ঢলে মনুনদী বিপদসীমায় প্রবাহিত হওয়ায় মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম মনুনদীর বাঁধ পরিদর্শন করেছেন।
বুধবার ১৯ জুন দুপুরে মৌলভীবাজার পৌর শহরের বড়হাট, জুগিডর ও শান্তিবাগ এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
এসময় মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান সহ জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সাথে ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, যেসব এলাকা প্লাবিত হয়েছে আমরা সবসময় তা সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। বন্যা কবলিতদের আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। আরও বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় আমরা সব ধরণের প্রস্তুতি নিয়েছি। প্রতিটি উপজেলার ইউএনওদের নিয়ে কমিটি করা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় আমাদের সব প্রস্তুতি আছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.