
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর গ্রামে পানিতে পড়ে আব্দুর রহিম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টায় পরিবারের সবার অজান্তে শিশুটি বাড়ির সামনে একটি পুকুরে পড়ে গেলে চাচা মনির মিয়া তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা: শান্ত সিংহ শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু আব্দুর রহিম কামদপুর গ্রামের রিপন মিয়ার একমাত্র ছেলে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.