
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ খেলাফত শ্রমীক মজলিসের উদ্যোগে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নে প্রায় ৩০০শত বানভাসি মানুষের মধ্যে ফ্রি চেকআপ ও জরুরী ঔষধ বিতরণ করা হয়।
২৫ জুন এসময় উপস্থিত ছিলেন খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সদস্য ও মৌলভীবাজার জেলা আহ্বায়ক মাওঃ লুৎফর রহমান কামালী, জেলা সদস্য সচিব মাওঃ ইসলাম উদ্দীন, যুগ্ম সচিব মোঃ নিজাম উদ্দীন সদস্য মাওঃ তাজুল ইসলাম, ডাঃ মোঃ আল আমিন। উক্ত মেডিক্যাল ক্যেম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস আরব আমিরাত শাখার দায়িত্বশীল ও বিশিষ্ট সমাজ সেবক মাওঃ সাইফুল ইসলাম (ইয়াহিয়া) এবং নরসিংদী থেকে আগত একটি টিম। মৌলভীবাজার এর বড়লেখায় বন্যা দূর্গত মানুষের মাঝে বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের মেডিক্যাল ক্যেম্প অনুষ্ঠিত।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.