স্টাফ রিপোটার॥ বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সদস্য প্রবীণ নেতা মোঃ তাহির মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক ডা. অবনী শর্ম্মা, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ডা. আব্দুশ শহীদ সাগ্নিক ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস।
উল্লেখ্য প্রবীণ এই কৃষকনেতা কমলগঞ্জ উপজেলা মির্জাপুর গ্রামের নিজ বাড়িতে ২৩ জুন দিবাগত রাত ৩ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর বয়স।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.