
কুলাউড়া প্রতিনিধি॥ মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয়তাবাদী ছাত্রদল কুলাউড়া উপজেলা শাখার সাবেক প্রচার সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী মো. আব্দুল আজিজ ওমর এর পক্ষ থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও বন্যায় আক্রান্ত অসহায় মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
২৮ জুন শুক্রবার উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর জালালীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা আশ্রয় কেন্দ্র ও শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে থাকা অসহায় প্রায় দুই শতাধিক মানুষের মাঝে এ রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোস্তফা কামাল, সমাজসেবক জুবেল খাঁন, শিপন আহমদ, গণি মিয়া, আমরুজ মিয়া, সাংবাদিক বশির আল ফেরদাউস প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.