
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
রোববার ৭ জুলাই দুপুরে মৌলভীবাজার স্টেডিয়ামের আউটার সাইটে বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা রোপণ করে এ কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সংসদ সদস্য নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন, সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হকসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।পর্যায়ক্রমে জেলার সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.