
কুলাউড়া অফিস॥ কুলাউড়ায় অন্যরকম পরিবেশে সাংবাদিক, জনপ্রতিনিধি ও সংগঠকদের উপস্থিতিতে জাতীয় সাপ্তাহিক অর্থকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক, কবি, লেখক ও গবেষক সালাম মাহমুদের জন্মদিন পালন করা হয়েছে।
২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার কার্যালয়ে কেক কেটে এ জন্মদিন পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, সাপ্তাহিক হাকালুকির সাবেক নির্বাহী সম্পাদক এম. আতিকুর রহমান আখই, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, কুলাউড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল মুহিত বাবলু, জাতীয় সাপ্তাহিক অর্থকালের মৌলভীবাজার ব্যুরো চীফ মাহফুজ শাকিল, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ১নং ওয়ার্ড সদস্য জাভেদ মাহবুব, নিরাপদ স্বাস্থ্য রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান চৌধুরী, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক শামছুদ্দিন বাবু, কুলাউড়া ইউনাইটেড রয়েল্স ক্লাবের দপ্তর সম্পাদক মাকসুদুল ইসলাম সানজু, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বাণিজ্যিক ব্যবস্থাপক বিকাশ মল্লিক, ফুলতলী (রহঃ) স্মৃতি পরিষদ জয়চন্ডী ইউপি শাখার সভাপতি মাওলানা মিফতাহ উদ্দিন, সাপ্তাহিক সংলাপের শহর প্রতিনিধি হাবিবুর রহমান সুজন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.