
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জেলার আর্ত মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন আমার গৌরব ফাউন্ডেশন ঢাকা হতে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সাথে সংগঠনের সার্বিক কার্যক্রম ও কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউপির প্রত্যন্ত হাওর এলাকায় কেন্দ্রীয় আর্থিক সহায়তার মাধ্যমে জেলা কমিটির সার্বিক ব্যবস্থপনায় ত্রাণ বিতরণ কার্যক্রম বিষয়ক আলোচনা সভা ১০ জুলাই বুধবার, কমিটির মেয়াদকালিন কার্যক্রম সফল ভাবে পরিচালনা করা ভবিৎষত কার্যক্রম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের বিষয়ে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা জেলা সমন্নয়কারী সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান শিপুর পরিচালনায় এবং জেলা সভাপতি আলতাফ রহমান এর সভাপতিত্বে ঢাকা কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে মৌলভীবাজার শহরের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক শিরিন আক্তার, সহ-সভাপতি নুসরাত জাহান, সহ-সভাপতি শাহ নেওয়াজ সুমন, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক জার্জিনা জুলি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তৌহিদ মুন্সী,আইন বিয়ষক সম্পাদক শরিফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম কাজল প্রতিষ্ঠাতা কেন্দ্রী সভাপতি আফরোজা তালুকদার।
বক্তাগণ কেন্দ্রী ব্যবস্থপনায় জেলা কমিটির মাধ্যমে নুতন উপজেলা কমিটি গঠন, স্থায়ী আর্থিক ফ্রান্ড গঠন মেডিকেল টিম গঠনের মাধ্যমে অসহায় রোগিদের ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান, নারী শিশু নির্যাতন রোধে কর্মসুচি প্রনয়ন সহ পূর্ন উদ্যোগে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা যুগ্ম সধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, মিনহাজ মুন্না, জেলা আইন বিষয়ক সম্পাদক হোসাইন পারভেজ, সদস্য মাও শরিফ উদ্দিন প্রমুখ। উল্লেখ্য কেন্দ্রী ও আর্থিক অনুদানের মাধ্যমে জেলার কুলাউড়া উপজেলরা ভুকশিমইল ইউনিয়নে প্রত্যন্ত এলাকায় লক্ষধিক টাকার পেকেট জাত খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.