
স্টাফ রিপোর্টার॥ তাওহীদ ইসলাম দাবা একাডেমী‘র উদ্যোগে বাংলাদেশের খ্যাতিমান দাবা খোলোয়াড় (গ্রান্ডমাস্টার) জিয়াউর রহমান-এর অকাল মুত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলাই বিকালে মৌলভীবাজার শহরের একটি রেস্টুরেন্টে তাওহীদ ইসলাম দাবা একাডেমী‘র প্রতিষ্ঠাতা পরিচালক তাওহীদ ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাট্য ব্যাক্তিত্ব খালেদ চৌধুরী।
বিশিষ্ট দাবাড়ু আব্দুল জলিল এর সঞ্চালনায় আয়োজিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-দাবা সমিতি মৌলভীবাজার এর সভাপতি এড. মুশতাক আহমদ মম, সেক্টর কমান্ডার ৭১ ফোরাম মৌলভীবাজার এর সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমদ, রেফারী এসোসিয়েশন মৌলভীবাজার সহ-সভাপতি এ.কে এম আকলু, দীপ্ত নিউজ সম্পাদক দুরুদ আহমেদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, নীলা নাগ স্মৃতি পরিষদ, মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক ও সমাজকর্মী খসরুজ্জামান চৌধুরী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সহ-সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, মৌলভীবাজার জেলার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক চিনু রঞ্জন দাশ তালুকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-শিক্ষানবিশ আইনজীবি ও দাবাডু রেজাউল করিম চৌধুরী, বিশিষ্ট দাবাড়ু জাবের আল হামিদ,দাবাড়ু সাহেদ আহমদ, রব মিয়া, ইয়ারুপ আহমদ, শাহ সাইফুল আলী, দাবাডু নজরুল ইসলাম মুজিব, ডাঃ রাধা কিশোর সিং, সৈয়দ আবু ইকবাল, এসএম সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রধান নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসাইন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খালেদ আহমদ সামির (স্বাধীন বাংলা টিভি) প্রমুখ। স্বরণ সভা শেষে গ্রান্ডমাস্টার জিয়াউর রহমান-এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন-মাওলানা শরীফ আহমদ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.