
কমলগঞ্জ প্রতিনিধি॥ তানিয়া ইসলাম তারিন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। সে শিংরাউলী গ্রামের সাইকেল মেকার জুয়েল রহমান ও রহিমুন নাহারের মেয়ে। বেশ কিছু দিন ধরে তার দেহে জ্বর অনুভুত হলেও এক মাস পূর্বে চিকিৎসকের কাছে গেলে বেশ কিছু পরীক্ষা নিরিক্ষার পর ধরা পড়ে ছাত্রী তানিয়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত। সে এখন ঢাকাস্থ মহাখালি ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসায় প্রাথমকিভাবে এখন চার লাখ টাকা প্রয়োজন। দরিদ্র বাবা মার পক্ষে এ অর্থ সংগ্রহ করা অসম্ভব। তানিয়ার চিকিৎসায় এখন আর্থিক সহায়তা প্রয়োজন। তানিয়াকে সহায়তা করতে তার বিদ্যালয় এর প্রধান শিক্ষক শিলা মমতাজ-এর মুঠোফোন ০১৭১৯৮৯২৭৭৬ নম্বরে যোগাযোগ করা যাবে অথবা সোনালী ব্যাংক শমশেরনগর শাখার সঞ্চয়ী হিসাব নম্বর ০০২১১৯৭৪৭-এ সহায়তা পাঠানো যাবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.