কমলগঞ্জ প্রতিনিধি॥ ৪৫ বছর আগে ১৯৭১ সালের ৩ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের পাক শত্রুদের প্রতিহত করে মুক্তিযোদ্ধারা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর মুক্ত করেছিল। শমশেরনগর মুক্ত দিবস উপলক্ষে শনিবার ৩ ডিসেম্বর বিকাল ৫টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শমশেরনগর সাহিত্যাঙ্গনের উদ্যোগে মুক্তিযোদ্ধা দিপ্তি দাসের সভাপতিত্বে ও প্রভাষক শাহজাহান মানিকের সঞ্চালনায় মুক্ত দিবসের উপর আলোচনায় বক্তব্য রাখেন সাংবাদিক মুজিবুর রহমান, মাহমুদুর রহমান ও তাপস পাল।
উল্লেখ্য, ১৯৭১ মুক্তিযুদ্ধ শুরুর মুহূর্তে ২৮ মার্চ সর্ব প্রথম মুক্তিযোদ্ধারা একজন ক্যাপ্টেনসহ ৯জন পাক সেনাকে হত্যা করেছিল শমশেরনগরে। এর পর দীর্ঘ নয় মাস পাক সেনারা শমশেরনগরে শক্ত ঘাটি স্থাপন করে নারকীয়ভাবে নির্যাতন পরিচালনা করে অসংখ্য মানুষ হত্যা করেছিল স্থানীয় বিমান বন্দরের রানওয়ের বধ্যভূমিতে। এখানে পাক সেনাদের সাথে মুক্তিযোদ্ধাদের তুমুল সংঘর্ষ হয়েছিল। অবশেষে মুক্তিযোদ্ধাদের গেরিলা হামলায় ঠিকে থাকতে না পেরে পাক সেনারা ৩ ডিসেম্বর শমশেরনগর ছেড়ে মৌলভীবাজার জেলা সদরের দিকে পিছু হটেছিল।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.