
কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের জায়েমা ইসলামি নছিরগঞ্জ মাদ্রাসায় উদ্যোগে মায়ানমারের মুসলিম গণ হত্যার প্রতিবাদে
৪ ডিসেম্বর রোববার বিকেলে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রিন্সিপাল মাওলানা মখলিছুর রহমান, অনুষ্টান পরিচালনা করেন নছিরগঞ্জ ইসলামি যুব সংঘের সাধারন সম্পাদক মোঃ মাহমুদুল হাসন, সভায় বক্তব্য রাখেন মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া, মাওলানা হোসাইন আহমদ খালেদ, মাওলানা ময়নুল ইসলাম ও মাওলানা ইব্রাহিম আলী তালুকদার এর বক্তব্য ও দোয়ার মাধ্যমে সভা সমাপ্ত হয়। উক্ত সভায় বক্তারা মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার দাবি জানান ও মানানমারের রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলমানদের উপর সকল নির্যাতন বন্ধের আহব্বান জানান এবং বাংলাদেশে আগত রোহিঙ্গাদের জন্য শীতবস্ত্র সংগ্রহ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.