
স্টাফ রিপোর্টার॥ বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি এম নাসের রহমান ছাত্র-জনতার অন্দোলনে দ্বিতীয় বার দেশ স্বাধীন হয়েছে উল্লেখ করে বলেন, এক মাস আগে দাজ্জালের হাত থেকে দেশ উদ্ধার হয়েছে। ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে দেশ স্বাধীন হয়েছিল। আর ৫ আগস্ট ভারতের কাছ থেকে আমরা স্বাধীন হয়েছি। ভারতের দখলে থাকায় দেশের কোন উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে কয়েকজন মানুষে আর তাদের দিয়ে দিয়ে দেশের সম্পদ লুটে নিয়ে যায় ভারত।
সোমবার দুপুরে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্টের উদ্যোগে মৌলভীবাজার সদর উপজেলার কাছারি বাজার, শিমূলতলা ও শসান ঘাটে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কালে তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ বাংলাদেশের সভাপতি সৈয়দ তৌফিক আহমদ, সাধারণ সম্পাদক এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, অর্থ সম্পাদক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মু. ইমাদ উদ দিন প্রমূখ। পরে তিনি ৪ শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.