মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই মাঠে শেষ হয়েছে ২য় সাইফুল ইসলাম ফুটবল টুর্ণামেন্ট ২০১৩। ১৮ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত চুড়ান্ত খেলায় হবিগঞ্জের মুকিমপুর যুবসংঘ ২-০ গোলে কাইস্থ গ্রাম সবুজ বাংলা স্পোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন মৌলভীবার সদর আসনের সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী। এডভোকেট সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাহেদ আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সৈয়দা সানজিদা বেগম, জাকারিয়া আহমদ প্রমুখ। গোরারাই ওয়েলফার এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার মোট ১৬ টি দল অংশ গ্রহন করে।
মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই মাঠে শেষ হয়েছে ২য় সাইফুল ইসলাম ফুটবল টুর্ণামেন্ট ২০১৩। ১৮ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত চুড়ান্ত খেলায় হবিগঞ্জের মুকিমপুর যুবসংঘ ২-০ গোলে কাইস্থ গ্রাম সবুজ বাংলা স্পোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন মৌলভীবার সদর আসনের সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী। এডভোকেট সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাহেদ আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সৈয়দা সানজিদা বেগম, জাকারিয়া আহমদ প্রমুখ। গোরারাই ওয়েলফার এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার মোট ১৬ টি দল অংশ গ্রহন করে। স্টাফ রিপোর্টার॥
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.