
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হওয়ায় পৌরসভার পক্ষ থেকে প্যানেল মেয়র মুহাম্মদ তাজ উদ্দিনকে সংবর্ধনা দেয়া হয়েছে।
৩ ডিসেম্বর রোববার সন্ধ্যায় পৌরসভা হলরুমে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী।
এতে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি উপজেলা যুবলীগ সভাপতি প্যানেল মেয়র মুহাম্মদ তাজ উদ্দিন, পৌর কাউন্সিলর আব্দুল মতিন, জেহিন সিদ্দিকী, আব্দুল মালিক ঝুনু, মিজানুর রহমান, রেজাউল করিম, আব্দুল হাফিজ ললন, রাহেন পারভেজ রিপন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, মহিলা কাউন্সিলর রোজিনা বেগম, আছমা বেগম, শেফা বেগম প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.