বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারী গাড়ি চালক জসিম উদ্দিন পাখি (৫৫) ৫ ডিসেম্বর সোমবার সকালে সিলেটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। সোমবার রাত ৭টায় জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.