
আব্দুর রব ॥ বড়লেখায় মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি ও ধর্মীয় অনুভুতিতে আঘাতের প্রতিবাদে সর্বস্তরের তাওহীদি জনতা শুক্রবার ২৭ সেপ্টেম্বর বাদ জুমা পৌরশহরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন।
ফয়ছল আলম স্বপনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমীন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, মুফতি জিয়াউল হক, সাবেক ছাত্রনেতা খিজির আহমদ, মাওলানা আতিকুর রহমান, আবুল হোসাইন, প্রভাষক তারেক আহমদ, আব্দুল হাছিব, আব্দুল লতিফ, আব্দুস সামাদ, মীর নাঈম আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.