
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া, একাটুনা এবং চাঁদনীঘাট ইউনিয়নের ভেতর দিয়ে বয়ে যাওয়া লাস গাং এর ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন পালন করেছে এলাকাবাসী।
১ অক্টোবর মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে ঘন্টাব্যাপি মানবন্ধন শেষে বক্তব্য রাখেন, কৃষক মোঃ সরোয়ার, মনসুর মিয়া, জাহাঙ্গীর মিয়া, মধু মিয়া সহ অন্যান্যরা।
বক্তরা বলেন, কৃষকের স্বার্থে লাস গাং এর ইজারা দ্রুত বাতিল এবং গাংগের পানি কৃষি কাজে ব্যবহারের নিশ্চয়তার দাবী করেন।
পরে তারা জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.